ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে সরকারি প্রকল্পের নামে অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবি

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

‌‘গ্রাম বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের চানপুর, বাক্ষ্মণগাও সুরমা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে রঙ্গারচর ও চানপুর গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার চানপুর নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রকল্পের নামে ড্রেজার দিয়ে দিনে রাতে মাটি উত্তোলন করায় ইতোমধ্যে ফসলি জমি, বসতভিটা হুমকির মধ্যে পড়েছে। সেই সঙ্গে অনেকের ফসলি জমি ইতোমধ্যে ভাঙনে বিলীন হয়েছে। এর থেকে আমরা পরিত্রাণ চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মোহাম্মদ ফয়জুর রহমান তালুকদার, চানপুর গ্রামের তালিকা মোহাম্মদ ফয়জুর রহমান, আইয়ুব আলী, উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আমির উদ্দিন, রঙ্গাচর গ্রামের বাসিন্দা জাকির হোসেন, চানপুর গ্রামের বাসিন্দা সাব্বির মিয়া প্রমুখ।

লিপসন আহমেদ/এনএইচআর/জেআইএম