ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আসামি ধরতে গিয়ে হামলায় এসআই আহত

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আলফাজ হোসেনকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এসআই গোপাল চন্দ্র মণ্ডল।

শনিবার (৪ এপ্রিল) রাতে জেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এসআই গোপাল চন্দ্র মণ্ডল রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় যান দুই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আলফাজ হোসেনকে গ্রেফতার করতে। এ সময় আলফাজসহ তার স্বজনরা পুলিশের উপর হামলা করে। এতে গোপল চন্দ্র মণ্ডল আহত হন। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, হামলার পরও পুলিশ আসামি আলফাজ হোসেনকে গ্রেফতার করেছে। হামলায় ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/এএইচ/জেআইএম