গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার
গাইবান্ধার সাদুল্লাপুরে ৪০ পিস ইয়াবা জব্দসহ ছাইদার রহমান (৫৭) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ এপ্রিল) সকালের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাইদার রহমান উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিয়াগাছা ভবানীপুর গ্রামের ইউপি সদস্য ছাইদার রহমানের শয়ন ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ছাইদার রহমানকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আনোয়ার আল শামীম/এমএন/এমএস