ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:২৩ এএম, ০৭ এপ্রিল ২০২৬

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে সড়কের পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, কাঁচপুর এলাকায় মহাসড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্নে করতে ও যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা, নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা।

মো. আকাশ/এনএইচআর/এএসএম