৮ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে জরিমানা অর্ধলাখ
অবৈধভাবে আট হাজার লিটার ভোজ্যতেল মজুত, অনুমোদনহীন লেভেলিং ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিংয়ের অপরাধে ফেনীতে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
অভিযানে ইসলামপুর রোড এলাকায় আট হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার অপরাধে ‘ইসমাইল অ্যান্ড সন্স’-কে ৫০ টাকা জরিমানা করা হয়। এসময় ফেনী র্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, জরিমানার টাকা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম