মহেশপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সুফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার সকালে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সুফিয়া বেগম চুয়াডাঙ্গা জেলার জীবন উপজেলার জিন্নানগর গ্রামের ওস্বাত আলীর মেয়ে।
এদিকে এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী জহির উদ্দিন পলাতক রয়েছেন।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে গ্রামবাসী জহির উদ্দিনের স্ত্রীর লাশ দেখে থানায় খবর দেয়। সুফিয়া বেগমের স্বামী পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ২ ‘যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’
- ৩ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ৪ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন