রাজশাহীতে আদিবাসী শিক্ষার্থী খুন
রাজশাহীর তানোরে আদিবাসী শিক্ষার্থীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তানোর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর নাম বাবলু হেমব্রম (২৪)।
তিনি সাঁওতাল স্টুডেন্টস ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
তানোর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার খুনাপুকুর এলাকার মহিষ মেমব্রমের ছেলে বাবলুকে রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে খুন করে।
এ ঘটনায় দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর ঘটনাস্থলে জেলা পুলিশের ক্রাইম সিনের অফিসাররা বর্তমানে রয়েছেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক