ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে বিপুল পরিমাণ পলিথিন ও খাদ্য সামগ্রী জব্দ

প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৯ জুলাই ২০১৬

কক্সবাজারের টেকনাফ সীমান্তে থেকে বিপুল পরিমাণ পলিথিন ও খাদ্য সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে হ্নীলা ইউনিয়নের পানবাড়ী থেকে এসব মালামাল জব্দ কর হয়।  

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, লেদা বিওপি চৌকির নায়েক সুবেদার আতাউরের নেতৃত্বে বিজিবির টহল দল গোপন সংবাদে হ্নীলা ইউনিয়নের পানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ হাজার ৬০০ পিস বড়, ৪২ হাজার পিস মাঝারি ও ১ লাখ ৭৫ হাজার পিস ছোট পলিথিন জব্দ করে। এ সময় পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা পলিথিনের আনুমানিক মূল্য ১১ লাখ ৭৩ হাজার ৪৮০ টাকা।  

এছাড়া একইদিন টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে বিজিবির টহল দল টেকনাফ পৌরসভার পুরাতন ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার ক্যালসিয়াম, কপি, এনার্জি প্লাস, আইএনসি গুলাসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী জব্দ করে। উদ্ধার করা খাদ্য সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪৪০ টাকা।

উদ্ধার করা পলিথিন ও খাদ্য সামগ্রী শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

আরও পড়ুন