এবার কুষ্টিয়া মেডিকেলের ছাত্রাবাস থেকে আটক ৪
এবার কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরো চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় বেশকিছু জিহাদি বই ও শিবিরের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র। তবে তাদের নাম-পরিচয় কিছুই প্রকাশ করেনি পুলিশ।
সূত্র জানায়, কুষ্টিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মেডিকেল কলেজ ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।
এদের নাম-পরিচয় জানতে চাইলে পরে জানানো হবে বলে সিনিয়র সহাকারী পুলিশ সুপার জানান।
এর আগে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ছাত্রাবাসে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুপারসহ ৯ জনকে আটক করে। ওই সময় বেশকিছু জিহাদি বই ও শিবিরের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জয়নুল আবেদিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আল-মামুন সাগর/এএম/এবিএস/এমএফ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা