রাঙ্গামাটির ৯ ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ
রাঙ্গামাটি পার্বত্য সদর উপজেলার ছয় ও বিলাইছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
শপথ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- সদর উপেজলার বন্দুকভাঙ্গার বরুণকান্তি চাকমা, বালুখালীর বিজয়গিরি চাকমা, মগবানের বিশ্বজিৎ চাকমা, জীবতলীর সুদত্ত বিকাশ কারবারি, সাপছড়ির মৃণালকান্তি চাকমা, কুতুকছড়ির কানন চাকমা, বিলাইছড়ি উপজেলার সদর ইউপির সুনীলকান্তি দেওয়ান, ক্যাংরাছড়ির অমরজীব চাকমা ও ফারুয়ার বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণকান্তি চাকমা, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা