ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় কষ্টি পাথরের মূর্তিসহ আটক ১

প্রকাশিত: ০৯:২৪ এএম, ২১ জুলাই ২০১৬

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর থেকে একটি কষ্টি পাথরের মূর্তিসহ তাহের মোড়ল (৫০) নামে একজনকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার সকালে তাকে আটক করে পুলিশ।

আটক তাহের মোড়ল রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুরের আমগাছ তলায় অভিযান চালিয়ে তাহেরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কালো কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কষ্টি পাথরের মূর্তিসহ তাহেরকে আটক করা হয়েছে। এ কষ্টি পাথরের দাম ১০ লাখ টাকা হতে পারে। আটক তাহেরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

জামাল হোসেন/এসএস/পিআর

আরও পড়ুন