ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে দুই মাদক ব্যবসায়ীর দণ্ড

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৪ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জে পৃথক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন আদালত।

রোববার বিকেলে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায় দেন।

দণ্ডিতদের মধ্যে শফিকুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে দেলোয়ার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়।   

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ এপ্রিল সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার সৌদি ভবনের ৫ম তলায় একটি ফ্ল্যাট বাসা থেকে ৪৯ হাজার ২৪২ পিস ইয়াবা, একটি প্রাইভেটকারসহ দুই জনকে আটক করে র্যা ব-১১। এ ঘটনায় ডিএডি রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস