গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরে নির্মাণাধীন নয়তলা ভবন থেকে মাটিতে পড়ে মো. রুবেল (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তার সহকর্মী মাসুদ (২২) আহত হন।
শনিবার বিকালে ভবনের প্লাস্টারে কাজ করার সময় মাচা ভেঙে মাটিতে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত রুবেল চাঁপাইনগাবগঞ্জ জেলার রহনপুর উপজেলার নাদিরাবাদের মকরমপুর এলাকার মো. ফাইজউদ্দিনে ছেলে।
আহত সহকর্মী মাসুদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের আরেক সহকর্মী মন্টু মিয়া জানান, তারা গাজীপুর পৌর সুপার মার্কেট সংলগ্ন প্রকৌশলী ভবনের নয়তলায় প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রুবেল মাচা ভেঙে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
মো. আমিনুল ইসলাম/এএম/এমএস