চট্টগ্রামে ৪০ কেজি স্বর্ণসহ আটক ২
চট্টগ্রামে ৪০ কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে পুলিশ। নগরীর কোতয়ালীর সিনেমা প্যালেস পুরাতন গির্জা আজিজিয়া বোডিং এলাকা থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দুলাল ধর (৪০) ও পরিতোষ দে (২৮)। সিএমপির কোতয়ালী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নেজাম উদ্দিন জানান, রাত আড়াইটার দিকে দুলাল কর্মকার ও পরিতোষ দে সিনেমা প্যালেস পুরাতন গির্জা আজিজিয়া বোডিংয়ের সামনে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬৫০ গ্রাম ওজনের ৬৫টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা বলে জানান তিনি।
-এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা