নকলের দায়ে ৬ শিক্ষার্থী ও দুই শিক্ষক বহিষ্কার
সাতক্ষীরার তালা ফাযিল মাদরাসায় দ্বিতীয় বর্ষের ফাযিল স্নাতক পরীক্ষায় নকলের দায়ে ৬ শিক্ষার্থী ও দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন যান। এ সময় শিক্ষার্থীদের নকলের বিষয়টি নজরে আসলে তিনি ৬ শিক্ষার্থী ও দুই শিক্ষককে বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জাগো নিউজকে জানান, নকল করার দায়ে শিক্ষার্থী আক্তারুজ্জামান, আব্দুস সবুর, ইমরান হোসেন, ইসরাফিল হোসেন, আব্দুল হালিম, আল-ইমরান ও নকলে সহায়তার করার দায়ে শিক্ষক আনিসুর রহমান ও মুজিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
আকরামুল ইসলাম/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বৃষ্টিতে পোয়াবারো, পানির নিচে কাজ দেখিয়ে ৬ কোটি টাকা লুটের পাঁয়তারা
- ২ মণিরামপুরবাসীকে ভবদহের অভিশাপ থেকে মুক্তি দিতে চান এমপি এনামুল
- ৩ এমপির আশ্বাসে বাড়ি ফিরে রক্তাক্ত বাহাউদ্দিন এখন হাসপাতালে কাতরাচ্ছেন
- ৪ রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা
- ৫ ঈদে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা, হিমশিম মধ্যবিত্তরা