ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আসামি কুমিল্লায় গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৩ আগস্ট ২০১৬

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আসামি ক্যাপ্টেন (অব.) মো. শহীদ উল্লাকে (৭২) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ক্যাপ্টেন (অব.) মো. শহীদ উল্লা দাউদকান্দি উপজেলার আমিরাবাদ (গোলাপের চর) গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
 
দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্যাপ্টেন (অব.) মো. শহীদ উল্লাকে গ্রেফতারের কপি হাতে আসে। কপি পাওয়ার পর বুধবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সকাল ৮টার দিকে পুলিশ পাহারায় তাকে ঢাকায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

আরও পড়ুন