ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে গাড়িচাপায় অজ্ঞাত যুবক নিহত

প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৩ আগস্ট ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোড় এলাকায় গাড়িচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের শার্ট রয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ভোর সাড়ে ৩টার দিকে নাওজোর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসএস/এমএস

আরও পড়ুন