ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গণপিটুনিতে পুলিশের মৃত্যু : ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৪ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু ও গণপিটুনিতে পুলিশের এক কনস্টেবলের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে সোনারগাঁ থানার এসআই আলামিন তালুকদার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এদিকে গণপিটুনিতে পুলিশ সদস্য মারা যাওয়ার ঘটনায় মামলার পর গ্রেফতার আতঙ্কে কয়েকটি গ্রাম পুরুষশূন্য।

সোনারগাঁ থানার এসআই আলামিন তালুকদার মামলা করার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার রাইজদিয়া এলাকায় সোনারাগাঁ থানার এএসআই ফখরুলসহ কনস্টেবল নিয়ে সিভিলে গ্রেফতার অভিযানে আসেন। এ সময় পানের দোকানদার মতিনকে মাদক ব্যবসায়ী হিসেবে ধরতে পুলিশ ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ায় মতিন একটি পুকুরে ঝাঁপ দেয়।

পরে পুলিশ মতিনকে ধরতে গিয়ে পুকুরে নামে এবং পুলিশ সদস্য মতিনকে চুবিয়ে মেরে ফেলে। এতে এলাকার লোকজন উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। একপর্যায়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে এএসআই ফখরুল পালিয়ে যান। পুলিশ কনেস্টবলকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

শাহাদাত হোসেন/এসএস/এবিএস

আরও পড়ুন