সাতক্ষীরায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের নাম মো. বাবু। তিনি বাবু সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক শহরের খুলনা রোড মোড়ে পৌঁছালে ভ্যান নিয়ে দাড়িয়ে থাকা বাবুকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বাবু।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ২ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৩ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৪ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত
- ৫ মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের