লৌহজং নদীতে অবৈধ দখলমুক্তকরণ কাজ শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নেতৃত্বে নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখলমুক্তকরণ কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর পানিপ্রবাহ সৃষ্টি ও অবৈধ দখলমুক্তকরণের কাজ উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
এ সময় জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ছানোয়ারুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, নদী-নালা-খাল-বিল- জলাশয় ভরাট করা যাবে না। সেই নির্দেশনা মোতাবেক বুধবার সকাল থেকে লৌহজং নদীতে অবৈধ দখলমুক্তকরণ কাজ শুরু করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়েছে বসতঘর
- ২ চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন
- ৩ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
- ৪ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৫ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম