টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ৪
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার চরভাবনা নামকস্থানে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় ৪ জন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন আরও দুইজন।
মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পণ্য বোঝাই একটি ট্রাককে যাত্রী বোঝাই একটি অটোরিকশা ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে। এতে চারজন যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষ, কলেজ শিক্ষকসহ নিহত দুই
- ২ অনেক ফুয়েল স্টেশন মালিক জ্বালানি মজুতের নির্দেশনা মানছেন না
- ৩ মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালককে গুলি করে মালামাল লুট
- ৪ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
- ৫ নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার