সাতক্ষীরায় বিজিবি মোতায়েন, আটক ৪০
চলমান অবরোধে নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন মামলার ৪০ আসামীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে। অপরদিকে নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ দিকে ঢাকা ও খুলনা বিভাগে বিএনপির ডাকা হরতালে বুধবার সাতক্ষীরায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দূরপাল্লার রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
তবে অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস, নসিমন, করিমন, পিকা-আপসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের পক্ষে জেলার কোথাও কোনো মিছিল মিটিং ও সমাবেশের খবর পাওয়া যায়নি।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ২ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৩ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৪ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত
- ৫ মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের