ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পুকুরে ডুবে নিরাপত্তা কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২০ আগস্ট ২০১৬

গাজীপুরে পুকুরে গোসল করতে নেমে ইব্রাহীম (২৭) নামে লিবরা কেমিক্যাল কোম্পানির এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইব্রাহীম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মহর উদ্দিনের ছেলে। তিনি ভাদুন এলাকায় বসবাস করতেন।

গত এক মাস আগে তিনি লিবরা কেমিক্যাল কোম্পানির পুবাইলের ভাদুন এলাকার একটি প্রজেক্টে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি নিয়ে এখানে আসেন।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ইব্রাহীম প্রজেক্টের ভেতরে কুমুরদিঘী পুকুরে গোসল করতে নামেন। দীর্ঘ সময় পরেও তিনি গোসল করে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পুকুর পাড়ে তার লুঙ্গি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ওই পুকুরে ডুবুরিরা তার খোঁজ করতে থাকে। একপর্যায়ে বিকাল ৪টার দিকে তাকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি