ঝিনাইদহে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মী গ্রেফতার
নাশকতার মামলায় ঝিনাইদহের ৬ উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। সে সময় শৈলকুপা উপজেলা থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন, মহেশপুরে ৪ জন এবং কালীগঞ্জ ও সদর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নামে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে