চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পাবনার চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কাটাখালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে হাফসা খাতুন (৬) ও আবুল কালামের মেয়ে বীনা খাতুন (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
কাটাখালী গ্রামের বাসিন্দা ইশারত আলী জানান, কয়েকদিন আগে রাজশাহী থেকে কাটাখালী গ্রামে নানা লোকমান প্রামানিকের বাড়িতে বেড়াতে আসে শিশু হাফসা। রোববার দুপুরে হাফসা ও বীনা খেলা সময় বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। এসময় প্রতিবেশী অপর শিশুরা তাদের পানিতে ডুবে যেতে দেখে বাড়িতে খবর দেয়।
পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
জামান/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে