চুয়াডাঙ্গায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
চুয়াডাঙ্গায় বিপুল সংখ্যক ভারতীয় শাড়িসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বিজিবি। আটক করা শাড়ির মূল্য এক কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গেছে।
ঈদ ও পূজা উপলক্ষে ভারতীয় এসব শাড়ি অবৈধপথে সীমান্ত অতিক্রম করে চুয়াডাঙ্গা হয়ে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই একদল বিজিবি সদস্য চুয়াডাঙ্গা জেলার হাসাদহ বাজারের কাছে অবস্থান নেয়। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা অভিমুখে যাচ্ছিল কাভার্ডভ্যানটি।
বিজিবি সদস্যরা কাভার্ডভ্যানটি চ্যালেঞ্জ করলে ভ্যানে থাকা চালক ও হেলপার পালিয়ে যায়। পরে তারা কাভার্ডভ্যানটি জীবননগর বিওপিতে এনে তল্লাশি করেন।
এসময় ভ্যান থেকে ৫০টি বস্তায় দুই হাজার ১২৫টি শাড়ি পাওয়া যায়। যার মূল্য এক কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা। কাভার্ডভ্যানসহ আটক মালামালের মূল্য এক কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকা।
সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা