ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৫ আগস্ট ২০১৬

কুমিল্লা নগরীর টিক্কারচর ব্রিজের পাশ থেকে হারুন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্যবসায়ী হারুন মিয়া জেলার বুড়িচং উপজেলার বুরবুরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি নগরীর সুজানগরে ভাড়া বাসায় থেকে ভাঙ্গারি ব্যবসা করতেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.সালাউদ্দিন জানান, হারুন মিয়ার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে দুটি মামলা রয়েছে।

কামাল উদ্দিন/এসএস/এবিএস

আরও পড়ুন