কোকোর মৃত্যুতে রাসিক মেয়রের শোক
আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
শনিবার সন্ধ্যায় এক শোক বার্তায় রাসিক মেয়র বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেশ বিভূঁইয়ে অকাল মৃত্যু জাতির জন্য হৃদয় বিদারক ঘটনা।
মেয়র তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মেয়র সন্তানহারা জননী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী