নোয়াখালিতে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ
নোয়াখালী`র মাইজদীতে পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। রাত আটটার দিকে পুলিশ-পাহারায় পণ্যবাহী কয়েকটি ট্রাক, পিকআপ ভ্যান মাইজদী থেকে সোনাপুরের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তদের ছোঁড়া একটি পেট্রোলবোমা পণ্যবাহী একটি ট্রাকের সামনের অংশে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় ট্রাকের চালক ও সহকারী ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে সামান্য আহত হন।
সুধারাম থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পরপরই ওই এলাকায় অভিযানে নামে পুলিশ। তবে এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে থানাসূত্রে জানা গেছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক