চট্টগ্রামে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সাত্তার শাহ প্রকাশ ডিপজল প্রকাশ শওকত (৩২) ও খোরশেদ আলম(৩৫)। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, দুইটি কার্তুজ, একটি কিরিচ ও একটি ছোরা উদ্ধার করা হয়।
সিএমপি জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়ের
করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
জীবন মুছা/জেএইচ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা