ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ৩০ বস্তা ভারতীয় চা পাতা উদ্ধার

প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৯ আগস্ট ২০১৬

যশোর বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তিন লাখ টাকা মূল্যের ৩০ বস্তা ভারতীয় চা পাতা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বিজিবির একটি টহল দল দৌলতপুর বিজিবি ক্যাম্পের উত্তর পাশের একটি বাগানে অভিযান চালিয়ে এসব চা পাতা উদ্ধার করেন। উদ্ধারকৃত চা পাতা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

জামাল হোসেন/এআরএ/এবিএস