ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় রিকশাচালককে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৯ আগস্ট ২০১৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উজ্জ্বল মিয়া (১৭) নামে এক রিকশাচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বারানী গ্রামের একটি বিল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সে উপজেলার করিমপুর গুচ্ছ গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

নিহতের বাবা সোহাগ মিয়া জানান, উজ্জ্বল ব্যাটারিচালিত রিকশা চালাতো। রোববার বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফিরেনি।

রাতে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান জাগো নিউজকে জানান, ওই কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তার গলায় লুঙ্গি পেচানো এবং অন্ডকোষ থেতলানো ছিল। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী সামছু মিয়ার ছেলে আল হোসেন ও তার মেয়ে শিরিন বেগমকে আটক করা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস