টাঙ্গাইলে চরমপন্থী নেতা খুন
টাঙ্গাইল সদর উপজেলায় গোলাম রব্বানী নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীররাতে বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি নিহত রব্বানী চরমপন্থী দলের নেতা ছিলেন। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান জানান, গভীর রাতে বাড়ির পাশে প্রতিপক্ষরে লোকজন কুপিয়ে ও গুলি করে গোলাম রব্বানীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
গোলাম রব্বানীর নামে একাধিক মামলা রয়েছে। সোমবার সকাল ৮টায় ময়নাতদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষ, কলেজ শিক্ষকসহ নিহত দুই
- ২ অনেক ফুয়েল স্টেশন মালিক জ্বালানি মজুতের নির্দেশনা মানছেন না
- ৩ মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালককে গুলি করে মালামাল লুট
- ৪ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
- ৫ নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার