সিসি ক্যামেরার আওতায় আসছে ঝিনাইদহ
আমরা পুরো ঝিনাইদহ শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়ার ব্যবস্থা করেছি। শহরের ১৪০টি স্পটে সিসি ক্যামেরা লাগানো হবে। সিসি ক্যামেরা বাবদ ব্যয় ধরা হয়েছে ১৮ থেকে ১৯ লাখ টাকা।
এরই মধ্যে স্পট চিহ্নিত করে ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। জেলা পুলিশের বাস্তবায়নে সিসি ক্যামেরা বসানোর কাজ শিগগিরই শুরু হবে। জানালেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দীন।
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জঙ্গিবাদ দমন ও ব্যবসা প্রতিষ্ঠানের কথা ভেবে ঝিনাইদহ শহর সিসি ক্যামেরার আওতায় আসছে। এ নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে।
তিনি আরো বলেন, এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হবে। বিষয়টি নিয়ে র্যাব, পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে