ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বিদেশি রিভলবারসহ আটক ১

প্রকাশিত: ০৭:১৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় একটি বিদেশি রিভলবারসহ ইউনুস আলী (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার দলকিয়া এলাকা থেকে কুমিল্লাস্থ বিজিবির একটি দল তাকে আটক করে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউনুস আলী জেলার চান্দিনা উপজেলার শরিতলা গ্রামের মৃত আদম আলীর ছেলে।

কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী দলকিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ইউনুস আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

আরও পড়ুন