১৮ লাখ টাকার গরু
চট্টগ্রামের সাগরিকা পশুর হাটের একটি কালো সাঁওতাল গরুর দাম হাঁকানো হয়েছে ১৮ লাখ টাকা। এ খবর ছড়িয়ে পড়ার পর গরুটি দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে।
সাগরিকা পশু হাটের ইজারাদার আলী আজগর জানান, গরুটি আমাদের বাজারের সর্বোচ্চ দামের।
বিক্রেতা ঝিনাইদহের বকুল মিয়া গরুটি সম্বন্ধে জানান, পাঁচ বছর ধরে গরুটি লালন-পালন করে আসছি। এ বছর প্রথম গরুটি বাজারে নিয়ে এসেছি।
সর্বনিম্ন কত টাকায় বিক্রি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘অনেকে বিভিন্ন দামে কিনতে চাচ্ছে। কিন্তু আমি ১৫ লাখ টাকার কমে বিক্রি করবো না।’
এছাড়া সাগরিকা বাজারে আরো একটি গরুর দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা।
জীবন মুছা/এসএইচএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা