কুমিল্লায় ট্রাক চাপায় পথচারী নিহত
কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় হুমায়ুন কবির (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া এলাকায় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন উপজেলার চাষাপাড়া গ্রামের বাদশা মালের ছেলে।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাষাপাড়া এলাকা দিয়ে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী (ফেনী-ট-০২-০০২৭) ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় এসআই সেলিম।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি