টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখতে গণস্বাক্ষরতা অভিযান
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বুধবার টাঙ্গাইলে গণস্বাক্ষরতা অভিযান শুরু হয়েছে।
সকালে স্থানীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি।
গণস্বাক্ষরতা অভিযানের উদ্বোধন করেন কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
গণস্বাক্ষরতা অভিযানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন কলেজ-বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে