কক্সবাজারে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
কক্সবাজার সদর ও রামু উপজেলার সীমান্ত সড়ক থেকে রাহাত উল্লাহ (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি সদর উপজেলার ইসলামাবাদ পূর্ব গজালিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। পুলিশের ধারণা, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, পথচারীরা ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালায় এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি।
উলেখ্য, ঈদগড়-ঈদগাঁও সড়কের ঢালা এলাকায় এর আগেও বেশ কয়েকজন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে রয়েছে কক্সবাজার শহরের তালিকাভুক্ত শীর্ষ অপরাধী সিফাত ও তার ভাই আরাফাত, ডুলাহাজারা এলাকার ডাকাত সর্দার ইনু, ডাকাত রশিদ উল্লেখযোগ্য। কিন্তু একের পর এক মরদেহ পড়লেও এই সড়কে ডাকাতি ও অপহরণ কিছুতেই থামছে না।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০