গোবিন্দগঞ্জে মাইক্রোবাস উল্টে নিহত ২
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাইক্রোবাস উল্টে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর নামক স্থানে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুইজনের মধ্যে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
নিহত অপরজন হলেন দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের মুন্সিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জেলাল হোসেন (৬৫)।
অমিত দাশ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক