সুনামগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেফতার
গাজীপুরে এরশাদ (২৮) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের আমান টেক্সটাইলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি সুনামগঞ্জ জেলার সুদুরপাথাড়ী গ্রামের তাহিরপুর উপজেলার মৃত আজিম উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, সুনামগঞ্জের তাহিরপুর থানার একটি হত্যা মামলায় ৬ (১১) ২০০৬ সুনামগঞ্জের জেলা আদালত তাকে ফাঁসির দণ্ড দেন। এর আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আজিজ একদল পুলিশ সদস্যদের নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার এরশাদ বর্তমানে শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর