আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক
কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে মোহাম্মদ আলী ওরফে এম আলী (৩৫) কে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার দুবাই প্রবাসি কবির আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, এম আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। পুলিশ তাকে বেশ কিছুদিন ধরে খুজঁছিল। কুরবানির ঈদকে সামনে রেখে তিনি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন।
খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ ও চট্টগ্রামের কতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬