কক্সবাজারে অগ্নিকাণ্ডে চার দোকান ভস্মীভূত
কক্সবাজার শহরের মাঝেরঘাট এলাকার জামে মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত মার্কেটের উপরে একটি এতিমখানা রয়েছে বলে জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে মাঝেরঘাট এলাকার জামে মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রেণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, স্থানীয় জনগণের সহযোগিতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত গ্যাস ওয়েলডিংয়ের দোকান থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল মজিদ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে গেছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬