রামুতে নিখোঁজ ২ ছাত্রের মরদেহ উদ্ধার
কক্সবাজারের রামুর বাকখালী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিখোঁজের ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলো- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার বশির আহমদের ছেলে আসিফুর রহমান (১৬) ও তার সহপাঠী পশ্চিম উমখালী এলাকার শামসুল আলমের ছেলে মো.আবদুর রহমান (১৬)।
সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে রামু উপজেলার চাকমারকুল কলঘর বাজারের পশ্চিমে পেট্রল পাম্প সংলগ্ন খেয়াঘাট নৌকা দিয়ে বাকখালী নদী পার হচ্ছিল আসিফুর রহমান ও তার সহপাঠীরা। এ সময় অতিরিক্ত যাত্রীর চাপে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়।
ডুবে যাওয়ার পর নৌকায় থাকা অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও সাঁতার না জানায় আসিফুর রহমান তার বন্ধু আবদুর রহমান নিখোঁজ হয়।
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুচ ভুট্টো জানান, নিহত দুই শিক্ষার্থীসহ অন্যরা কলঘর বাজারে সাপ্তাহিক কুরবানির হাটে যাচ্ছিল।
কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা (স্টেশন অফিসার) আবদুল মজিদ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পানির গভীরতা অনেক বেশি এবং তাদের ডুবুরি না থাকায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি এনে শনিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় ডুবে যাওয়া এলাকা থেকেই ঘণ্টার ব্যবধানে দুজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম বলেন, মর্মান্তিক এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬