রামুতে ৭৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের রামুতে ৭৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, ফরিদপুর জেলার পসরা গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. মোসলেম উদ্দিন (৪০), মাদারীপুর জেলার বোরহানগঞ্জ উপজেলার চরমাইল গ্রামের মৃত হামিদ শেখের ছেলে মোতলেব হোসেন (৩১), ও শরীয়তপুরের জাজিরার ছোট কৃষ্ণনগদ গ্রামের মৃত আবু আলী সিকদারের ছেলে সোহেল সিকদার (২৮)।
শনিবার রাতে উপজেলার রামু-মরিচ্যা সড়কের যৌথ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামু-মরিচ্যা সড়কের যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার সাদেক আলীর নেতৃত্বে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা, ৪টি মোবাইল, একটি মাইক্রোবাস, নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬