রাঙামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ
রাঙামাটিতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বেতার ভবনের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাহাড়িকা (চট্টমেট্রো-জ-০৪-০০৩১) যাত্রীবাহী বাসের সঙ্গে ঘাগড়ার উদ্দেশে ছেড়ে আসা বিপরীতমুখি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জটিলা তঞ্চঙ্গ্যা (৬৫), রবি মোহন তঞ্চঙ্গ্যা (৫৬), মঞ্জু দেব (৫০), সানজিদা (৩০), বিপ্লব ধর (৪৫) ও মমতা চাকমাকে (৫৪) চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।
সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা