ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মার্চে মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন

প্রকাশিত: ১০:২৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

আগামী বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শুভ উদ্বোধন করবেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার সড়কের যে কাজ চলছে এর নির্মাণ ব্যয় এক হাজার কোটি টাকা। সড়কের বিচ্ছিন্ন থাকা কক্সবাজারের কলাতলী অংশের আড়াই কিলোমিটার নির্মাণ কাজের জন্য এরই মধ্যে আরো ৮৪ কোটি টাকার একটি নতুন প্রকল্প নেয়া হয়েছে।

কাজটি দ্রুত শুরু হবে। এটি আগামী বছরের শুরুর দিকে শেষ হলে মার্চেই প্রধানমন্ত্রী সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের কলাতলীর বিচ্ছিন্ন সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

cox-sbazar

সেতুমন্ত্রী বলেন, সেনাবাহিনীর মাধ্যমে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। কলাতলীর সায়মন থেকে শৈবাল পর্যন্ত অংশটি নিরাপদ নয়। এখানে রাতের বেলায় অন্ধকার থাকে, কোনো ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) নেই। সৈকতকে ক্ষতিগ্রস্ত না করে দুই কিলোমিটার এলাকায় বিচ ওয়াকওয়ে তৈরি করা হবে। যেখানে থাকবে আধুনিক মানের সকল সুবিধা।

মন্ত্রী শেষে মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশ ঘুরে দেখেন। এসময় সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস