টাঙ্গাইলে বাস উল্টে ৫ জনের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় বাস ও করিমনের সংঘর্ষের ঘটনায় বাস উল্টে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৯ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা গ্রামের আব্বাস আলীর ছেলে আহসান হাবিব (১০), ফিলু মোস্তাফিজের স্ত্রী আসমা বেগম (৪০), পাটগ্রামের মমিনুর রহমান (৩৫), রিপন (৩০), সুমন (২৫)।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৪ বাসযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে অনন্ত ২০ বাসযাত্রী। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যায়।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ