এইচএসসি’র ফল চ্যালেঞ্জ করে ২৪৬ জন উত্তীর্ণ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে কুমিল্লা শিক্ষা বোর্ডে বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ২৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। শনিবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য বিভিন্ন বিষয়ে ৩২ হাজার ৪৯৩ জন আবেদন করেছিল। এদের মধ্যে ২৪৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে এবং নতুন করে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট এক হাজার ৯৩৬ জন জিপিএ-৫ অর্জন করেছে।
মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি