রাঙামাটিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে শহরের পর্যটন মোটেল এলাকার পাশে দেওয়ানপাড়া নামক জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ এ খবর নিশ্চিত করে জানান, বিকেলের পর স্থানীয় লোকজন দেওয়ানপাড়া এলাকায় কাপ্তাই লেকের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থল গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি নারীর।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি